ফরিদগঞ্জ ব্যুরো
ব্রেনস্ট্রোক করে চলে গেলেন দৈনিক আমাদের কণ্ঠ ও ইল্শেপাড় প্রতিনিধি, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য রুহুল আমিন খাঁন স্বপনের বড় বোন শাহনাজ বেগম শান্তি (৪৫)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বিকেলে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি……রাজিউন)।
ফরিদগঞ্জ উপজেলা ইছাপুরা গ্রামের বাসিন্দা শাহনাজ বেগম শান্তির স্বামী আমিন উল্যাহ মিরণ সৌদি প্রবাসী। মৃত্যুকালে তিনি স্বামী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ২২ আগস্ট শাহনাজ বেগম শান্তি অসুস্থ হলে প্রথমে চাঁদপুর মাতৃছায়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সোশ্যাল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমার জানাযা শেষে ইছাপুরা গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক রুহুল আমিন খাঁন স্বপনের বড় বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটনসহ সংগঠনের সব নেতৃবৃন্দ। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
২৫ আগস্ট, ২০২১।
