
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আমরা যারা রাজনীতি করি, তাদের কাজ হলো মানুষের সেবা করা। রাজনীতির শুরু থেকেই আমি এই কাজটি করে আসছি, ভবিষ্যতেও করে যাবো। জনপ্রতিনিধি বা দলের পদে থাকি বা না থাকি সেটা আজ পর্যন্ত দেখিনি, মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছি। ফরিদগঞ্জের অসহায় ও দুঃস্থ মানুষ যারা তীব্র শীতে কষ্ট পাচ্ছেন, তাদের জন্য আমি প্রতিবছরের মতো এবারো শীতবস্ত্র নিয়ে মাঠে এসেছি।
আমি নেতাকর্মীদের বলেছি, যাতে একজন লোকও শীতবস্ত্র পাওয়া থেকে বঞ্চিত না হন। আমি যা প্রয়োজন, তা সংগ্রহের চেষ্টা করছি। প্রাথমিকভাবে ১২ হাজার কম্বল সংগ্রহ করেছি। প্রয়োজনে আরো দেয়া হবে। তীব্র শীতের মতো আজ দেশে দুর্দিন চলছে। সাধারণ মানুষের দুঃখের অন্ত নেই। বর্তমান সরকারের বৈষম্যমূলক আচরণের কারণে গরিব মানুষ আরো গরিব হচ্ছে। আর সুবিধাভোগীরা ফুলে ফেঁপে আরো মোটাতাজা হচ্ছে। সরকারি অর্থের যাথেচ্ছ লুণ্ঠন চলছে। পত্রিকার পাতা উল্টালেই এর ভায়বহ চিত্র উঠে আসছে। এর থেকে বের হওয়ার একটাই পথ। তা হলো দেশকে এই অশান্তি থেকে মুক্ত করতে হবে। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করার সাথে সাথে সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনবে দেশের জনগণ এই আশা আমরা করছি। গতকাল শনিবার বিকালে ফরিদগঞ্জ বাসষ্ট্যাণ্ডে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি একথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়াম্যান আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি নাছির পাটওয়ারীর পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান মজু, সহ-সভাপতি ভিপি জাকির ও যুগ্ম-সম্পাদক হিসেবে ভিপি শাহআলম মুকুল, আবুল খায়ের রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে হুমায়ুন কবির কাজী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে বিল্লাল হোসেন কোম্পানী, সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটওয়ারী, পৌর বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক এ এম এম টুটল পাটওয়ারী, হারুন পাঠান, যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক খান, মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা বেগম, পৌর মহিলা দলের সভাপতি পারুল বেগমসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।
