
এক বছরের মধ্যে পৌরসভার নব্বই ভাগ উন্নয়ন শেষ হবে
………………………মেয়র মাহফুজুল হক
ফরিদগঞ্জ ব্যুরো
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় পৌরসভা কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে। তাই আগামি এক বছরের মধ্যে ফরিদগঞ্জ পৌরসভার ৯০ ভাগ উন্নয়ন কাজ শেষ হবে। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মোফা, আব্বাস পাটওয়ারী, লিয়াকত পাটওয়ারী, দপ্তর সম্পাদক কৃষ্ণদাস, প্রচার সম্পাদক রহিম পাটওয়ারী, সহ-দপ্তর সম্পাদক বিল্লাল হোসেস গাজী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলম পাঠান, উপজেলা যুবলীগের সদস্য মুরাদ পাটওয়ারী, কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদ হোসেন, সম্পাদক মহিউদ্দিন রিমন।
এছাড়া বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
