কচুয়ায় কৃষকের মাঝে ধান কাটার মেশিন বিতরণ


আহসান হাবীব সুমন
ধান কাটা, মাড়াই, জাড়াই ও বস্তা বন্দি করার জন্যে কচুয়ায় কৃষকদের মাঝে মিনি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে অর্ধেক ভতূর্কি মূল্যে দু’জন কৃষকের মাঝে ১৯ লাখ ৭৫ হাজার টাকা মূলের দু’টি হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে মেশিন বিতরণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, কৃষি অফিসার কৃষিবিদ আহসান হাবিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, কৃষক ফয়েজ উল্লাহ, আসাদুজ্জামান, এসিআই’র চট্টগ্রামস্থ আরএম মাহমুদ রশিদ, ডেভেলপমেন্ট অফিসার মান্না দেসহ স্থানীয় উপকারভোগী কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।