হাজীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে সুফিয়া বেগম (৪৫) নামে তিন বছর ধরে পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি। সুফিয়া বেগম পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের আবদুল জলিলের স্ত্রী।
এর আগে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান, মো. সুমন ও রফিক মাদক মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুফিয়া বেগমকে আটক করেন।