‘মোরা আল্লাহর মেহমান, গাইবো তার সানে গান’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলা নবরন ইসলামী শিল্পী গোষ্ঠীর ইসলামী গজল সন্ধা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রিয় মৎস্যজীবী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ মো. রেদওয়ান খান বোরহান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মো. রেদওয়ান খান বোরহান বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান প্রকৃত মোমিন ও ঈমানদার ছিলেন। তিনি সর্বদা আলেম সমাজকে বেশি প্রধান্য দিতেন। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কা, এই মার্কা নূহ (আ.) মার্কা। বর্তমানে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও আলেম সমাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তাদের দাবি আদায়ের অধিকারগুলো পূরণ করেছেন। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ থেকে শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারে।
গতকাল বৃহস্পতিবার সন্ধায় চাঁদপুর প্রেসক্লাবের অডিটোরিয়ামে জেলা নবরন ইসলামী শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান আলহাজ হাফেজ ক্বারী রশিদ আহমাদের সভাপতিত্বে ও আবু নাঈম সাকের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মো. নাজমুল পাটওয়ারী, সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামছুজ্জামান পাটওয়ারী, কে এম রাশেদসানী, পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, মাওলনা আনোয়ার আল নোমান, আলহাজ আব্দুল মালেক বেপারী, মুহাম্মদ কামাল হোসেন, আব্দুল মালেক শেখ, এস এম পি সুমন খান প্রমুখ।
এছাড়া তিনি আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র জনগণের দোরগোড়ায় গিয়ে লিফলেটের মাধ্যমে তুলে ধরে ব্যাপক প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন এবং চাঁদপুর লঞ্চঘাট এলাকা থেকে চাঁদপুর কালীবাড়ী পর্যন্ত সব যাত্রী ও সিএনজি, অটোরিক্সা চালকদের প্রতি আহ্বান জানান দেখে শুনে গাড়ি চালাবো, নিরাপদে বাড়ি ফিরবো।
