মতলব দক্ষিণে যুব ও যুব মহিলাদের মাঝে ত্রাণমন্ত্রীর ঋণ বিতরণ

মতলব দক্ষিণ ব্যুরো :
মতলব দক্ষিণে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ও যুব মহিলাদের মাঝে যুব ঋণ বিতরণ করা হয়। যুব ঋণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। গতকাল বৃহস্পতিবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলা সদরের নিজ বাসভবনে তিনি যুব ঋণ এবং ন্যাশনাল সার্ভিসের কর্মীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব উল আলম বলেন, উপজেলার ১৬ জন যুব ও যুব মহিলা সদস্যদের মাঝে ১০ লাখ টাকা ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া ন্যাশনাল সার্ভিসের কর্মীদের মাঝে মৌলিক প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, জেলা কৃষক লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদিন প্রধান, মতলব পৌরসভার সাবেক প্রথম চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা আক্তার আঁখি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সরকার, মতলব পৌরসভা প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ মিয়াজী, পানেল মেয়র-২ কিমোর কুমার ঘোষ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ মৃধাসহ সামাজিক রাজনৈতিক, সাংবাদিক ও সুধীজন।