এস.এম চিশতী
হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে বার্ষিক আনন্দভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কলেজ ক্যাম্পাসে ব্যাপক ও বর্ণাঢ্য আয়োজনে এ বার্ষিক আনন্দভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বৈশাখী বড়–য়া।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি শারিরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সংস্কৃতিতে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, যুগের সাথে তাল মিলিয়ে তোমাদেরও এগিয়ে যেতে হবে। প্রতিযোগিতামূলক বিশে^ নিজেকে গড়ে তোলতে হবে। পরিবার, সমাজ তথা দেশ ও জাতির উন্নয়নে অগ্রণি ভুমিকা পালন করতে হবে। কারন আজকের প্রজন্মই আগামি দিনের উন্নত বাংলাদেশের কান্ডারী হবে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জিয়াউল ইসলাম চৌধুরী, কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য সমির লাল দত্ত ও গোলাম ফারুক মুরাদ, শিক্ষক প্রতিনিধি অর্পিতা বর্ধন প্রমুখ।
প্রভাষক মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা ফেরদৌস মজুমদার, আবু তাজের লিটন, প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান টুটুল, সদস্য মোহাম্মদ হাবীব উল্যাহ্ প্রমুখ। এ সময় অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
