বিজয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার সভা ও পুরস্কার বিতরণ

মুক্তিযুদ্ধের বিজয় মেলা ও বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারী পুরস্কারপ্রাপ্ত ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার শিশু সদস্য ও অতিথিবৃন্দ। -ইল্শেপাড়

ফরিদগঞ্জ ব্যুরো :
মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় মেলার শিশু আহ্বায়ক কুলছুমা আক্তারের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক কথিকা চক্রবর্তীর পরিচালনায় বক্তব্য রাখেন মেলার পরিচালক ফরিদ আহম্মেদ রিপন, সংগঠক প্রবীর চক্রবর্তী, যুগ্ম-সংগঠক মোহাম্মদ হোসেন, শিশু সদস্য আমেনা জাহান প্রভা, জাফরিন জাহান, রাখি, আশরাফুল ইসলাম প্রমুখ।
পরে ফরিদগঞ্জ মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ও বিজয় দিবসের দিন শারীরিক কসরতে অংশগ্রহণকারী নবীন কচি-কাঁচার সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন নেতৃবৃন্দ।