
গতকাল বুধবার শাহরাস্তিতে গ্রীণ বাড কেজি স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ করা হয়। -ইল্শেপাড়
নোমান হোসেন আখন্দ/ইউছুপ আলী :
শাহরাস্তিতে গ্রীণ বাড কেজি স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় বিদ্যালয় ক্যাম্পাসে এ পুরস্কার বিতরণ করা হয়।
শাহ্রাস্তির পৌরসভার কাউন্সিলর কাজী আবদুল কুদ্দুছ রানার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন মিয়াজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহ্রাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল, অ্যাডভোকেট মো. কামাল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহ্মেদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ মো. জিলান মিয়া।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মো. জাহিদ হোসেন, মো. উল্লাহ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসিয়া আক্তার, শিক্ষক সেলিনা আক্তার, হাবিবুর রহমান, নারগিস আক্তার, আফরোজা শারমিন ও শামীম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থী। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৭০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
