হাজীগঞ্জ মডেল কলেজে মহান বিজয় দিবস উদযাপন

মোহাম্মদ হাবীব উল্যাহ :
হাজীগঞ্জ মডেল কলেজে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজ চত্ত্বরের শহীদ মিনারে শিক্ষক শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এর পরপরই কলেজের অডিটোরিয়ামে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ আলহাজ অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। প্রভাষক মো. জাহিদ হাসান ও এএফএম মহসিনের যৌথ সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মো. শাহ জামাল তালুকদার, পরিমল সাহা, ফাতেমা আক্তার, মোশারফ হোসেন, মল্লিকা রাণী পাল, খন্দরকার আফজাল, ফারুক আহম্মেদ, হাফিজ উল্ল্যাহ, হারুনুর রশিদ, স্বপন কুমার মজুমদার, সুবাস চন্দ্র আইচ, এ.এইচ.এম বদরুদ্দোজা, মুক্তার আহম্মেদ, হারুনুর রশিদ, মিজানুর রহমান, রাশেদ গাজী মজিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।