বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা

চাঁদপুর বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোশারেফ হোসেন। -ইল্শেপাড়

নুরে আলম খান :
চাঁদপুর বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সাবেক শিক্ষক শেখ আবদুল হাইয়ের সভাপতিত্বে ও শিক্ষক মাসুদুর রহমান মাসুদের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোশারেফ হোসেন।
তিনি বলেন, ‘৭১ সালে স্বশস্ত্র মুক্তিযোদ্ধাদের মতই বুদ্ধিজীবীরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সে কারণে আল-বদর বাহিনী শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও শিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের তারা এই দিনে হত্যা করেছিল। তিনি আরও বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী ও রাজাকাররা তাদের পরাজয় নিশ্চিত বুজতে পেরে ‘৭১ সালের এই দিনে বাংলাদেশ যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য একের পর এক দেশের বুদ্ধিজীবীদের অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত শোকাবহ দিন। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীসহ সবাইকে এই দিনটিকে যথাযথ মর্যাদায় স্মরণ করা জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সেলিম খান, শিক্ষক মাহাবুবুর রহমান, শিক্ষার্থী তাছনিম তামিলা তুর্না। উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পাল, ম্যানেজিং কমিটির সদস্য মানিক খান, আনোয়ার হোসেন খান, রিপন মিজি, সিনিয়র শিক্ষক রাবেয়া আক্তার, হাবিবুর রহমান খানসহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা নজরুল ইসলাম ও গীতা পাঠ করেন ফাল্গুনী গুহ।