শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মতলব উত্তরে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা


মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাখাওয়াত হোসেন। সভা পরিচালনা করেন যুব উন্নয়ন দপ্তরের সুপারভাইজার মো. শহীদুল ইসলাম।
সভায় শারমিন আক্তার বলেন, স্বাধীনতা যুদ্ধের শেষ লগ্নেœ যখন বুঝতে পারলো পাকিস্তানীদের পরাজয় নিশ্চিত সে সময় যে মুহূর্তে বাংলাদেশকে মেধা শূন্য করার জন্যই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চুড়ান্ত বিজয় লাভের দু’দিন আগে (১৪ ডিসেম্বর) রাজাকারদের সহায়তায় পাকহানার বাহিনী বরেণ্য বুদ্ধিজীবীদের র্নিমমভাবে হত্যা করেছিল। সে সময় গোটা দেশে লেখন, বিজ্ঞানী, চিত্র শিল্পী, কণ্ঠ শিল্পী, শিক্ষক, গবেষক, সাংবাদিক, রাজনৈতিক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, চলচ্চিত্র ও নাটকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, সমাজসেবী ও সংস্কৃতিসেবীসহ এক হাজার ১শ’ ১১ জনকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছিল। বর্তমান সরকারের সময় যুদ্ধাপরাধীদের বিচার হওয়ায় জাতি এখন অনেকটাই কলঙ্কমুক্ত।