মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১৮-১৯ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণের মাঠ দিবস পালিত হয়। বারি সরিষা-১৪ চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও বাম্পার ফলন পেতে গত রোববার বিকাল ৪টায় ব্রাম্মনচক চৌরাস্তা নজু মিয়ার মার্কেট সংলগ্ন মাঠে এই মাঠ দিবস করা হয়।
কৃষক নেতা মহীদ উল্লা ঢালী মঙ্গলের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়াজীর পরিচালনায় মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সালাউদ্দিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আ. রব, সালাউদ্দিন, শরীফ হোসেন, কৃষক সুলতান মাহমুদ মিয়া, হিল্লাল মিয়া, আলহাজ্ব অলি উল্লা প্রধান, ইউপি সদস্য দুলাল প্রধান প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন বলেন, এ বছর স্থানীয় জাতের সরিষার তুলনায় বারি-১৪ জাতের সরিষা একই পদ্ধতিতে কম খরচে ও অল্প সময়ে ভাল উৎপাদন হয়েছে। সরিষা চাষ করলে কৃষকরা সময় সাশ্রয়ী ও আর্থিক লাভবান হবেন। কৃষকরা এ ধরনের ফসল চাষে অগ্রহী হবেন।
