মতলব উত্তরে আ.লীগ নেতা আবুল কাশেমের উপর হামলার প্রতিবাদে সভা


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কাশেমের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পাঁচআনি চৌরাস্তা বাজারে এ সভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জহিরাবাদ ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেনের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির।
বক্তব্য রাখেন জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের নেতা আবু হানিফ অভি, উপজেলা যুবসংহতির নেতা আজহার উদ্দিন মুফতি, মোহনপুর ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার হোসেন প্রামাণিক প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো. হারুন মিয়া। এ সময় মোহনপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ বাবু প্রামাণিকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের উপর হামলাকারীরা বাঁচতে পারবে না। যে কোন মূল্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবেই। এ হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় বক্তারা।
উল্লেখ্য, সোলারের ব্যাটারি চুরির ঘটনায় মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করে গত ২৩ এপ্রিল বাড়ি ফেরার পথে আবুল কাশেমের উপর অতর্কিত হামলা চালায় সাড়ে পাঁচআনি গ্রামের সিরাজ বেপারীর ছেলে জুয়েলসহ আরো কয়েকজন।