মতলব উত্তরে ইফতারির জন্য খেজুর বিতরণ

মতলব উত্তর ব্যুরো
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুলের নির্দেশে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজি মোহাম্মদ মিজানুর রহমানের অর্থায়নে মতলব উত্তরের সাদুল্যাপুর ইউনিয়নে ৮০টি মসজিদ ও গ্রামবাসীর মাঝে ইফতারির জন্য খেজুর বিতরণ হয়। সোমবার (১৯ এপ্রিল) সকালে হাজি মিজানুর রহমানের নিজ বাড়ি থেকে আনুষ্ঠানিকভাবে ইফতারির জন্য খেজুর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ মনির হোসেন মেম্বার, আওয়ামী লীগ নেতা সাদেকুর রহমান, রফিকুল ইসলাম রানা, কৃষক লীগের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রিয়াজ, বাগানবাড়ি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির দপ্তর সম্পাদক ফারুক কামাল, যুবলীগ নেতা শিপলু সিকদার মেম্বার, কামাল হোসেন, নূর মোহাম্মদ ও খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

২০ এপ্রিল, ২০২১।