মতলব উত্তরে ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের নির্দেশ এসআই আবু বকর ভূঁইয়া ৩২ পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।
গত সোমবার দিবাগত রাত ১টার দিকে ফরাজীকান্দি ইউনিয়নে হাজীপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৩২ পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার শাখারীপাড়া (দেওয়ান বাড়ি) গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. কামরুজ্জামান (৫২), রামদাসপুর গ্রামের ইসমাইল গাজীর ছেলে মো. রুবেল গাজী (৩২), আমিনপুর গ্রামের মো. আবুল কাসেম এর ছেলে মো. স্বপন (৪৫), বড় হলদিয়া গ্রামের রফিক হাওলাদারের ছেলে মো. রবিউল ইসলাম (৩২) ও উত্তর হলদিয়া গ্রামের জিয়ার উদ্দিন মোল্লার ছেলে আমান উদ্দিন (৩৮)।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

২১ এপ্রিল, ২০২১।