মতলব উত্তরে উপ-স্বাস্থ্য কেন্দ্র আকস্মিক পরিদর্শনে পরিকল্পনা প্রতিমন্ত্রী

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ১৯২৪ সালে প্রতিষ্ঠিত দুর্গাপুর (নিশ্চিন্তপুর) উপ-স্বাস্থ্য কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম।
গত ১০ ডিসেম্বর বিকেলে তিনি ঐ উপ-স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে জনসাধারণকে সঠিক ও সুন্দরভাবে সেবা প্রদান নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত ও মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ, স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনতা। উপস্থিত সাধারণ মানুষ স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন বিষয়ে প্রতিমন্ত্রীকে জানান।

২১ ডিসেম্বর, ২০২১।