মতলব উত্তরে চিকিৎসক করোনায় আক্রান্ত

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলা হাসপাতালের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল রোববার (১২ এপ্রিল) দুপুরে মতলব উত্তর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেন।
গত ৬ এপ্রিল মতলব উত্তর উপজেলার পূর্ব হানিরপাড়ের এই উপজেলার প্রথম করোনা রোগী ৩০ বছরের এক যুবককে ঐ চিকিৎসক চিকিৎসা দিয়েছিলেন। ৯ এপ্রিল ওই করোনা রোগী ও তার স্ত্রীকে এই হাসপাতালের আইসোলেশনে নিয়ে আসা হয়। ১১ এপ্রিল দুর্গাপুর থেকে করোনার দ্বিতীয় আরেক রোগী ও তার স্ত্রীকে এই হাসপাতালে আইসোলেসনে আনা হয়। গতকাল রোববার দুপুরে ঐ চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ৩ জনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।