
পুষ্টি বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে
———-উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস
মতলব উত্তর ব্যুরো
জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান গতকাল সোমবার সকালে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস।
তিনি তার বক্তব্যে বলেন, পুষ্টি বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, স্বাস্থ্য ও পুষ্টি সম্প্রসারণ কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি, প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীদের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি এবং পুষ্টি উন্নয়নের গতি তরান্বিত করতে হবে।
তিনি আরো বলেন, বিভিন্ন জায়গায় ডাক্তারের কাছে রুগী গেলে ডাক্তারের ব্যাহারের কারনে রুগীরা সুস্থ হয়ে যায় বিষয়টি আমাদের মনে রাখতে হবে। এক্স-রে মেশিন বসানোর জন্য আমি অর্থ দিতাম, ঘোষণাও দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় আপনারা মেশিন বসানোর কাজও করেননি ও আমার কাছ থেকে টাকাও নেননি। আমি আশা করি আপনারা আপনাদের কর্মের প্রতি আরো দায়িত্ববান হবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার সাহার সভাপতিত্ব এবং মেডিকেল অফিসার ডা. ফাতেমা ওয়ালিয়া তানিয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. ইসমাইল হোসেন, নিরাপদ সড়ক চাই এর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সিনিয়র নার্স সুচিত্রা।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মেহেদী হাসান, মেডিকেল অফিসার ডা. তানিয়া জাহান আকলিমা, ডা. হাছনিন জাহান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ মনির হোসেন বেপারী, যুবলীগের সহ-সভাপতি আমিনুল হক বেপারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু প্রমুখ।
