হাজীগঞ্জে যুব দিবসে যুবকদের চাকরি স্থায়ীকরণের দাবি

হাজীগঞ্জ ব্যুরো
‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হাজীগঞ্জে জাতীয় যুব দিবস-২০১৮ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য যুব র‌্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলীগঞ্জ পিটিআই হলরুমে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা ন্যাশনাল সার্ভিস একতা পরিষদ কর্তৃক আয়োজিত যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, উপজেলা ভাইস চেয়ারমান মোজাম্মেল হক মজুমদার পরান ও পারভিন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মমিনুল হক বকাউল।
উপজেলা ন্যাশনাল সার্ভিস একতা পরিষদের সভাপতি মনজুর আলম পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো সোহেল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ন্যাশনাল সার্ভিস একতা পরিষদের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সুযোগ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ন্যাশনাল সার্ভিসে কর্মরত যুবকদের চাকুরী স্থায়ীকরণের দাবি জানান।