মতলব উত্তরে বিনামূল্যে সার, বীজ ও কম্বাইন্ড হারভেস্টার বিতরণের উদ্বোধন

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় বিনামূল্যে সার, বীজ ও কম্বাইন্ড হারভেস্টার বিতরণের উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
গত সোমবার দুপরে মতলব উত্তর উপজেলা ক্যাম্পাসে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসসের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন।
অনুষ্ঠানে ২০২১-২২ অর্থ বছরে রবি/২০২২ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ও কম্বাইন্ড হারভেস্টার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

১০ নভেম্বর, ২০২১।