মতলব উত্তরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে জানানো হয়, ১৯ জানুয়ারি সারা দেশের মতো মতলব উত্তরেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সাময়িকভাবে তা স্থগিত করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার সাহা, এমওডিসি ডা. আল-আমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতাম বোরহান উদ্দিন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদসহ আরো অনেকে। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে।
মতলব উত্তর উপজেলায় ৬-১১ মাস বয়সী শিশু ৪ হাজার ৪৭৫ ও ১২-৫৯ মাস বয়সী শিশু ৩৩ হাজার ৪২৫জন শিশুকে দ্বিতীয় রাউন্ডে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে কর্মশালায় জানানো হয়। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ডে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।