মতলব উত্তরে মাঠ দিবস অনুষ্ঠিত

মনিরুল ইসলাম মনির
কেচোর সাহায্যে কিভাবে ভার্মি কম্পোস্ট সার তৈরি করা যায় (জৈব সার) এবং মাটির উত্তর স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রযুক্তি নিয়ে মতলব উত্তর উপজেলার গজরায় মাঠ দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার বিকেল গজরা ইউনিয়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন প্রদর্শনী ও মাঠ দিবসে এলাকার কৃষক-কৃষাণীরা নতুন প্রযুক্তিতে তৈরি ভার্মি কম্পোস্ট সার প্রদর্শনীতে অংশগ্রহণ করে।
আর এদিকে মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুর রশীদ।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. কবির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম সৈয়দ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন গজরা ব্লকের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন। বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি কর্মকর্তা আবদুর রউফেসহ কৃষক-কৃষাণীবৃন্দ।
অনুষ্ঠানে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল এবং কম্পোস্ট সার ব্যবহারের সুফল বিষয়ে ফসলের জন্য ভার্মি কম্পোস্ট সারের (কেচো কম্পোষ্ট) গুরুত্বের বিভিন্ন দিক তুলে ধরেন আলোচকরা। ভার্মি কম্পোস্ট উৎপাদন, ব্যবহার ও উপকারিতার উপর বিস্তারিত আলোচনা করেন। এই মাঠ দিবসের অর্জিত জ্ঞানকে মাঠে কাজে লাগাতে পারলে নিরাপদ কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রে কৃষকরা উপকৃত হবেন বলে জানান স্থানীয় অনেক কৃষক-কৃষাণীরা।