কচুয়া ব্যুরো
কচুয়ায় ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী নুরুজ্জামান (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকলে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান ভূঁইয়া অভিযান চালিয়ে কুমিল্লা জেলার বরুরা উপজেলার শাপরাতলী গ্রাম থেকে মাদক ব্যবসায়ী নুরুজ্জামানকে গ্রেফতার করে।
নুরুজ্জামানের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকের ৯টি মামলা রয়েছে। তার মধ্যে ৪টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। সে উপজেলার আশ্রাফপুর গ্রামের সোনা মিয়ার ছেলে।
