মতলব উত্তরে সাথী হত্যাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর গ্রামের গৃহবধূ সাথী আক্তারের হত্যাকারীদের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে নিহতের স্বামী আবদুল কাইয়ুম প্রধান। গতকাল রোববার দুপুরে নিজ বাড়িতে স্বামী আবদুল কাইয়ুম প্রধান সংবাদ সম্মেলনে সাথী আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি হত্যার সাথে জড়িত রাসেল, জোহরা, মাইন উদ্দিন, খাদিজা ও সাগরের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
তিনি আরো বলেন, এ মামলার ৫ আসামির মধ্যে ৩ জন উচ্চ আদালত থেকে জামিনে এসে লোক মারফত মামলা প্রত্যাহার করার হুমকি দেয়। নতুবা আমাকে ও আমার পরিবারের লোকজনকে হত্যা করবে বলে হুমকি দিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে নিহতের বাবা মিজান সরকার, মা বুলবুলি বেগম, বোন রাবেয়া আক্তার, চাচা ইসমাঈল সরকারসহ গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।
গত ৭ মে সাদুল্লাপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাইয়ুম প্রধানের স্ত্রীকে পরিকল্পিত বিদ্যুৎস্পৃষ্টে হত্যা করে প্রতিবেশী জোহরা বেগমরা। তাদের সাথে পূর্বশত্রুতা ছিল বলে দাবি করে নিহতের পরিবার। এ নিয়ে ১২ মে মতলব উত্তর থানায় ৫ জনকে আসামি করে নিহতের বাবা মিজান সরকার বাদী হয়ে মামলা করে। ওই মামলার ৩ আসামি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে। অন্য ২ আসামি এখনো পলাতক।
নিহতের বাবা মিজান সরকার বলেন, আসামিরা আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমার মেয়ের স্বামী মো. কাইয়ুম ওই সময় মালয়েশিয়া ছিল। আড়াই বছরের সোহান নামে আমার এক নাতিও ওই সময় আহত হয়।
আসামিরা আমার মেয়েকে হত্যা করে স্টোক করেছে বলে লোকজনদের জানান। হত্যাকে গোপন করার করার চেষ্টা করে। আমি এ হত্যাকা-ের সুষ্ঠু বিচার চাই।