মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কলাকান্দা গ্রামের মো. হানিফ মিয়ার বতসঘরে সিঁদেল চুরি হয়। গত রোববার রাতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. হানিফ মিয়ার বসতঘরে সিঁদ কেটে চোরের দল ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার, অর্থ চুরি করে নিয়ে যায়।
মো. হানিফ মিয়া কলাকান্দা গ্রামের মৃত আবদুল খালেক ফকিরের ছেলে। তিনি একজন বিশিষ্ট পোল্ট্রি খামারী ও ব্যবসায়ী।
মো. হানিফ মিয়া বলেন, রাতের কোন এক সময় আমার বসতঘরে সিঁদ কেটে চোরেরা ঘরে ঢুকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
