মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। সভায় দিবসটি উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।
