কচুয়ায় জাতীয় সংগীত শুদ্ধ সুরে পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ ১ম স্থান

আতাউল করিম
কচুয়ায় উপজেলা পর্যায় জাতীয় সংগীত শুদ্ধ সুরে পরিবেশন প্রতিযোগিতা গতকাল বুধবার উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায় প্রথম স্থান অর্জনকারী দলগুলো ১২টি ইউনিয়ন ও একটি পৌর, মোট ১৩টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রাথমিক স্কুল পর্যায়ে ১ম স্থান অর্জন করে কচুয়া পৌরসভা, ২য় স্থান আশ্রাফপুর ইউনিয়ন, ৩য় স্থান পশ্চিম সহদেবপুর ইউনিয়ন। মাধ্যমিক স্কুল পর্যায়ে ১ম স্থান অর্জন করে পূর্ব সহদেবপুর ইউনিয়ন, ২য় স্থান কচুয়া পৌরসভা ও ৩য় স্থান জগতপুর উচ্চ বিদ্যালয়। কলেজ পর্যায়ে ১ম স্থান অর্জন করে কচুয়া পৌরসভা (কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ), ২য় স্থান সাচার ডিগ্রি কলেজ ও ৩য় স্থান হাসিমপুর ড. মনসুরউদ্দিন মহিলা কলেজ।
জাতীয় সংগীত শুদ্ধ সুরে পরিবেশন প্রতিযোগিতার অনুষ্ঠানটি একাডেমিক সুপারভাইজার আহসানুল হকের পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ। প্রধান সমম্বয়ক হিসেবে বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে।
এছাড়া অন্যান্য সহযোগীদের মধ্যে ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, রহিমানগর শেখ মজিবুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক বিমল আইচ ও যন্ত্র সংগীত প্রশিক্ষক বাবুল বিশ্বাস। ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ।