মতলব দক্ষিণে ইসলামী আন্দোলনের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল


মতলব দক্ষিণ ব্যুরো
ইসলামী আন্দোলন মতলব দক্ষিণ শাখার উদ্যোগে গতকাল শনিবার বাদ আছর মতলব বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়। চীনে রোজাদার মুসলমানদের উপর নিপীড়ন ও রোজায় নিষেধাজ্ঞার প্রতিবাদ এবং বাংলাদেশের ধানের ন্যায্যমূল্যে নির্ধারণের দাবিতে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল বাজারের গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শাহী-জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
সংক্ষিপ্ত এ আলোচলা সভায় বক্তব্য রাখেন ইসলামী ও যুব অন্দোলন মতলব দক্ষিণ শাখার সভাপতি মাও. মো. শিফাত উল্লাহ মজুমদার। সভাপতির বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের যাত্রাবাড়ী সাংগঠনিক থানা শাখার অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন মতলব শাখার সদস্য মাও. নূরে আলম, মাওলানা মাহবুবুর রহমান, মাও. হুমায়ুন কবির ফরাজী, মাও. রিয়াজুল ইসলাম, মাও. আলমগীর আহমেদ, মাও. আঃ আজিজ ও মাও. রাসেল।