মতলব দক্ষিণ ব্যুরো
বাংলাদেশ আওয়ামী লীগ মতলব দক্ষিণ উপজেলা শাখার বর্ধিত সভা আগামি ১৫ মে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় স্থানীয় সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলালসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সভায় সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন। বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
