
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় ভূমি ব্যবস্থাপনা ও সেবায় ইনফরমেশন টেকনোলজি প্রয়োগ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। উপজেলা সভা কক্ষে ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও প্রশিক্ষক সমন্বয়ক ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ।
কর্মশালায় সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
