মহামায়া হানাফিয়া উবি’র ধারাবাহিক সাফল্য

স্টাফ রিপোর্টার
এবারের এসএসসি পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা অভাবনীয় ফলাফল অর্জন করেছে।
প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে বাঁধ-ভাঙ্গা আনন্দের জোয়ার বইছে। জানা যায়, চাঁদপুর সদর মহামায়া বাজার সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে মনোরম পরিবেশে অবস্থিত মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১শ’ ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১শ’ ২৯জন কৃতকার্য হয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১জন, ৫৪জন এ, ৪০জন এ- সহ ৯৯.২৩ পাসের সাফল্য অর্জন করে।
মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম মোল্লা বলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টার ফলে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
বিশেষ করে শিক্ষার্থীদের ভাল করে লেখা-পড়া মনযোগী হওয়া, অভিভাবক ও শিক্ষকদের অন্যান্য মনিটরিংয়ের ফলে ভাল ফলাফল হয়েছে। ভবিষ্যতে এ ফলাফলের ধারা বজায় রাখতে বিদ্যালয় অধ্যায়নত ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীসহ সবার সহযোগিতা প্রয়োজন। জেএসসিতেও প্রতিষ্ঠানটি জিপিএ-৫সহ শতভাগ পাসের সাফল্য অর্জন করেন।
তিনি মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে কৃতকার্য ছাত্র-ছাত্রী, অভিভাবক ও বিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।