স্টাফ রিপোর্টার :
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে গণঅনশন করেছে চাঁদপুরে জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিএনপির দলীয় কার্যালয়ে গণঅনশনে বক্তারা বলেন, একদিকে সংলাপের আলোচনা, অন্যদিকে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা। শেখ হাসিনার অভিনয় বাংলার মানুষ বুঝে গেছে। আন্দোলন ছাড়া এ দানব সরকারের পতন হবে না। সংলাপের নামে কালেক্ষপণ করবে সরকার। কোন ছল-চাতুরি আর চলবে না।
বক্তারা আরো বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে এ সরকারের সব ফরমায়েসী রায় জনগণ প্রত্যাখ্যান করেছে। অসুস্থ খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে সরকার। একের পর এক সাজায় খালেদা জিয়ার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সজাগ থাকতে হবে, সব ষড়যন্ত্রের মোকাবেলা রাজপথেই হবে। আন্দোলনের জন্য সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান, ছাত্রনেতা সোহেল গাজী, আরাফাত হোসেন, মামুন খান, রাজিব দাস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাবেক সভাপতি শাহাজালাল মিশন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের সহ-সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন সাগর, শহর যুবদলের আহ্বায়ক শাহানুর বেপারী শানু, জেলা ছাত্রদলের সভাপতি ইমান গাজী, সাধারণ সস্পাদক ঈসমাইল পাটওয়ারী, চাঁদপুর সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি লুৎফুর রহমান সজিবসহ নেতা-কর্মীরা।
এসময় নৌকা ডুবির ঘটনায় নিহত যুবদল সাবেক নেতা মজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়।
