হাজীগঞ্জ সরকারি পাইলট ও আমিন মেমোরিয়াল উবিতে দোয়া ও আলোচনা


এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ ও হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভা এবং পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২০১৯ সালের এসএসসি এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের সফলতা কামনায় সোমবার সকালে স্ব-স্ব বিদ্যালয়ে এ মিলাদ, দোয়া ও আলোচনা সভা এবং পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাও. মহিউদ্দিন মো. নাজমুস শাহদাত।
পরীক্ষার্থীদের উদ্দেশে অনুষ্ঠানের প্রধান অতিথি জিয়াউল ইসলাম চৌধুরী ও সভাপতি অধ্যক্ষ মো. আবু ছাইদ ছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন আনিছুর রহমান তালুকদার, আবুল কালাম ও মনির হোসেন ভূঁইয়া। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. হোসাঈনুল আজম, মো. মিজানুর রহমান ও শাহজাহান মুন্সী।
শিক্ষক মাও. মহিউদ্দিন মো. নাজমুস শাহদাতের পনিচালনায় আলোচনা সভায় বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইফতেখার আহমেদ, নুসরাত জাহান ও তাসনিম মারিয়াম। পরীক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন সুমাইয়া ছাইদ। অধ্যয়নরতদের পক্ষে জিহানুল জাহির মীম ও নওরীন সায়মা। এ সময় অতিথিবৃন্দ, শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।