মতলব মুন্সিরহাট উবিতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম হাজরার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
এসময় আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্র মো. ওমর ফারুক, গীতা পাঠ করেন অষ্টম শ্রেণির ছাত্রী পুষ্পিতা রানী। বক্তব্য শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।