মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর

আতাউল করিম
চাঁদপুর-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ঢাকার ধানমন্ডি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির পক্ষে গতকাল শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি.এম আতিকুর রহমান।
এসময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির পক্ষে নেতা-কর্মী ও সমর্থকরা বিভিন্ন মিছিলের মাধ্যমে ঢাকার ধানমন্ডির রাজপথ প্রকম্পিত করে তুলেন। পরে নেতাকর্মীরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির বনানীর বাসায় মনোনয়ন পত্রটি তার হাতে তুলে দেন।