মন্ত্রী শাজাহান খানকে জেলা কার্গো ট্রলার বাল্কহেড সমিতির ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর নৌ-বন্দর আধুনিকায়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গতকাল রোরবার চাঁদপুরে নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান। তিনি চাঁদপুরে এসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন (বি-২১১২) চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর সর্দ্দার ও সাধারণ সম্পাদক নকিব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি লোকমান হোসেন, বাবুল হোসেন, আঃ মান্নান, সাংগঠনিক সম্পাদক দাদন, আইন বিষয়ক সম্পাদক মো. মাসুদ হোসেন হাওলাদার, অর্থ সম্পাদক মো. মাইনুদ্দিন, সহ-অর্থ সম্পাদক বাবুল তালুকদার, সদস্য মানিক মাল, মিরাজ হোসেন, রিয়াজ হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।