মহানবী (স.) এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বালিথুবায় মানববন্ধন ও মিছিল

আবু তালেব সরদার
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় দক্ষিণ বালিথুবা হেদায়েত নগর পীরে কামেল শাহ্ সুফী জমির উদ্দিন (র.) ফাউন্ডেশন কর্তৃক বিশ্বনবী (স.) কে ফ্রান্স সরকারের রাষ্ট্রীয় মদদে ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় এক প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করা হয়। দক্ষিণ বালিথুবা হেদায়েত নগর আল জামিয়া ইসলামিয়া ছিদ্দিকীয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্র, কৃষ্ণপুর কারিগী মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ও এলাকাবাসীর উদ্যোগে মিছিলটি দক্ষিণ বালিথুবা হয়ে বালিথুবা বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে।
বাদ আসর এক মানববন্ধন ও প্রতিবাদ সভা বালিথুবা সদর রোডে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বালিথুবা হেদায়েত নগর আল জামিয়া ছিদ্দিকীয়া এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক ও ছাত্র এবং কৃষ্ণপুর মিয়াজী বাড়ি কারিগরি মাদ্রাসার শিক্ষকরা। সভায় এলাকার প্রতিটি মসজিদের খতিবরা বক্তব্য রাখেন।
১৬ নভেম্বর, ২০২০।