কচুয়া পৌরসভায় বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ

আহসান হাবীব সুমন
কচুয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় ৬০ সুবিধাভোগীদের মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর সচিব জহিরুল ইসলাম সর্দার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, কাউন্সিলর আমিনুল হক, জাহাঙ্গীর আলম মোল্লা, পৌরসভার প্রধান সহকারী নাসির আলম নসু, পৌর যুবলীগ নেতা সাইফুল ইসলাম সোহাগ, তাজির, কচুয়া পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম দিপুসহ অনান্যরা।
এসময় পৌর মেয়র নাজমুল আলম স্বপন সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের আর্থিক সহযোগিতা প্রদান করছেন। ভাতার কার্ড করে দেয়ার নাম করে কাউকে কোন প্রকার উৎকোচ প্রদান করবেন না।
আলোচনা শেষে সুবিধাভোগী ৬০ জনের মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করেন অতিথিবৃন্দ।
১৬ নভেম্বর, ২০২০।