মাদক ও জঙ্গিবাদ মোকাবিলা আমাদের বড় চ্যালেঞ্জ

মতলব উত্তরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল বলেছেন, কমিউনিটি পুলিশিং হচ্ছে জনগণের সঙ্গে পুলিশের আস্থার এক সেতুবন্ধন। জঙ্গিবাদ ও মাদক থেকে সমাজকে সচেতন ও মুক্ত রাখার জন্য কমিউনিটি পুলিশিংয়ের অবদান হতে হবে সবচেয়ে বেশি। এ ব্যাপারে কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব হবে যেকোনও ধরনের মাদক, জঙ্গিবাদ ও সমাজে অপরাধের মূল হোতাদের সম্পর্কে পুলিশকে জানানো। বিশ্বের প্রায় সব দেশেই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা বিদ্যমান রয়েছে। গতকাল শনিবার সকালে মতলব উত্তর থানায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধার সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়া ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. আহসান হাবিব, এএসপি (প্রবি) মাসুদ আলম, মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক আইউব আলী গাজী, মতলব উত্তর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আকতার, উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাড. মনোয়ার হোসেন, সাংবাদিক মাহবুব আলম লাভলু, কমিউনিটি পুলিশিং কমিটির ছেংগারচর পৌরসভার সাধারণ সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিক, দুর্গাপুর ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ, ফরাজীকান্দি ইউনিয়ন সভাপতি নাসির উদ্দিন শাহ, ষাটনল ইউনিয়ন সভাপতি সৈয়দ আহমেদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সরকার মো. আলাউদ্দিন।
নুরুল আমিন রুহুল বলেন, যদি বিবেকের কাছে সচেতন না হন, তাহলে পুলিশ একা সমাজের শান্তি আনতে পারবে না। সন্ত্রাসীরা আসে আধুনিক অস্ত্র নিয়ে। পুরনো অস্ত্র দিয়ে পুলিশ কী করে তা মোকাবিলা করবে। তাই পুলিশের জন্য আধুনিক অস্ত্র দরকার। মাদক ও জঙ্গিবাদ মোকাবিলা আমাদের বড় চ্যালেঞ্জ। মাদক গ্রাম ও জনপদকে ধ্বংস করে দিচ্ছে। একটি প্রজন্ম এ ধ্বংসের শিকার। এটাকে যদি রক্ষা করা না যায়, তাহলে ভবিষ্যতে প্রজন্ম শূন্যতা দেখা দেবে। দেশের বড় দু’টি চ্যালেঞ্জ উগ্রবাদ ও মাদক। প্রধানমন্ত্রী এ চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।
এসময়ে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোখলেসুর রহমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ জাহান প্রধান, অর্থ সম্পাদক মিজানুর রহমান, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা রাধেশ্যাম সাহা, কাজী মিজানুর রহমান, গাজী মুক্তার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম শিমুল, শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোরহান উদ্দিন ডালিম, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হারিছ মাহমুদ দীপন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিরাজ খালিদ, আশরাফুল আলম মিলন।