
গতকাল বুধবার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্ল্যাহ অলী। -ইল্শেপাড়
সজীব খান :
মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টে বিষ্ণুপুরকে হারিয়ে মৈশাদী ইউনিয়ন বিজয়ী হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খান বাহাদুরের সভাপতিত্ব পুলিশ পরিদর্শক মোহাম্মদ হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্ল্যাহ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য নুরুজ্জামান খান বাবলু, মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক, কল্যাণপুর ইউপি সচিব মো. জসিমউদ্দিন রনি, বাবুরহাট একাদশ ক্লাবের সভাপতি এরশাদ মজুমাদর, সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন খান, চাঁদপুর মডেল থানার এএস আই পলাশ বড়ুয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মনির হোসেন ঢালী, জাহাঙ্গীর কবির কিশোর, ওয়ার্ড মেম্বার ফারুক সরকার, জিলন মেম্বার, মোশারফ হোসেন, কালাম বেপারী, হাকিম গাজী, নারী সদস্য জাহেদা বেগম, শিল্পী বেগম প্রমুখ
নির্ধারিত খেলায় বিষ্ণুপুরকে ২-০ গোলে হারিয়ে মৈশাদী ইউনিয়ন বিজয়ী হয়।
