স্টাফ রিপোর্টার
হারিয়ে যাওয়া ফরিদগঞ্জের মাদ্রাসার ছাত্র ফাহিমকে তার পরিবারের কাছে তুলে দিলেন চাঁদপুর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক ও লঞ্চঘাট সুপারভাইজার মো. শাহ আলম মিজি। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত সোয়া ৯টায়।
জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার শালদহ জামিয়াতুছ ছুন্নাহ মাদরাসা হেফজখানার ছাত্র ফাহিম মুন্সি (১২) চাঁদপুর শহরের ষোলঘর সেনের দিঘিরপাড় সিকদার খান বাড়ি মো. ইউনুছ মুন্সি ছেলে। সে পরিবার ও মাদ্রাসার কাউকে না জানিয়ে শুক্রবার দুপুরে মাদ্রাসা থেকে বেরিয়ে আসে। সে দিনভর বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে রাত সোয়া ৯টায় বরগুনা-বরিশালগামী একটি লঞ্চ ঘাট থেকে ছাড়ার সময় লাফ দিয়ে উঠে পড়ে। পরে শাহ আলম মিজির সন্দেহ হলে লঞ্চের মাস্টারকে ফাহিমকে নামিয়ে দিতে বললে মাস্টার তাকে লঞ্চ থেকে নামিয়ে দিয়ে যায়। পরে শাহ আলম মিজি ছেলেটির কাছ কৌশলে তার পরিবারের লোকজনের নম্বর সংগ্রহ করে যোগাযোগ করে। পরে ফাহিমের পরিবারের লোকজন দিনভর বিভিন্নস্থানে খোঁজ করে। রাত সাড়ে ১০টায় ফাহিমের মা-বাবাসহ আত্মীয়-স্বজনরা আসলে তাদের কাছে ফাহিমকে হস্থান্তর করেন।
এদিকে ফাহিমের মা ও বাবা ছেলেকে ফিরে পেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, শাহ আলম ভাই আমার ছেলেকে পেয়ে আপনার হেফাজতে রেখে আমাদের খবর দিয়ে আমার কাছে তুলে দিয়েছেন। এই মানবিকতাকে কোনদিন ভুলার নয়, বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০ সেপ্টেম্বর, ২০২১।
