মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীরের পিতা বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম (৭০) ইন্তেকাল করেন। গত বুধবার রাতে চট্টগ্রাম বন্দর এলাকায় নিজ বাসায় তিনি মারা যায়। তিনি চট্টগ্রাম বন্দরে পরিবহন পরিদর্শক পদে চাকরি করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চট্টগ্রাম বন্দর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ডুবগী গ্রামের বাসিন্দা।
তার মৃত্যুতে মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
১১ জুলাই, ২০২১।
