
স্টাফ রিপোর্টার :
ঢাকায় বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিসাধীন চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা জাকিরের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, প্রেসক্লাবের প্রচার সম্পাদক এএইএম আহসান উল্যাহ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মির্জা জাকিরের শয্যাপাশে অবস্থান করেন। তিনি আশু রোগ মুক্তির জন্য সবার দোয়া চেয়েছেন। এ সময় মির্জা জাকিরের পরিবারের সদস্য সাথে ছিলেন।
চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের নির্বাহী সম্পাদক মির্জা জাকির হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থাবস্থায় বর্তমানে বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরোমেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৭ নভেম্বর হৃদরোগের চিকিৎসার জন্য ঢাকার মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসক দেখান। এরপর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হৃদরোগের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ৩ ডিসেম্বর তার এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রামে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। এসময় তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ব্রেন স্ট্রোক করেন। পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে রিলিজ দিয়ে দেয়া হলে মির্জা জাকিরকে ঢাকার বিভিন্ন হাসাপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা করানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ৬ ডিসেম্বর ভোরে সাংবাদিক নেতা মির্জা জাকিরকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরো মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ডি ব্লকের ১৩ তলায় চিকিৎসাধীন আছেন।
তার আশু আরোগ্যের জন্যে তার পরিবার, চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর কণ্ঠ, যুগান্তর পরিবার, সবার কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।
