মনিরুল ইসলাম মনির
দারিদ্র্য বিমোচনে সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদের সাধারণ জনগণের পাশে দাঁড়াতে হবে। শুধু নিজে ভালো থাকব, সুন্দর ও আরাম আয়েশে থাকব। কিন্তু এলাকার মানুষ কষ্টে থাকবে এটা তো হয় না। কাজেই সবাই মিলে এভাবে চেষ্টা করলে দেশে আর কোনো গৃহহীন থাকবে না।
‘

মুজিব বর্ষে গৃহহীন মানুষকে সরকারের সচিবগণের গৃহ উপহার’ কার্যক্রম হিসেবে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য, সিনিয়র সচিব, অর্থনীতিবিদ ও একুশে পদকপ্রাপ্ত ড. শামসুল আলম নিজস্ব অর্থায়নে ২টি গৃহদান উপহার দেওয়ার পর এ কথা বলেন।
মুজিব বর্ষে দেশের সব গৃহহীনকে ঘর করে দেওয়ার সরকারের কর্মসূচিতে অংশগ্রহণ করে সচিবদের ব্যক্তিগত উদ্যোগে ৮০ জন সচিব নিজ-নিজ এলাকায় ১৬০টি গৃহ নির্মাণ করে গৃহহীনদের গৃহ দেওয়ার কাজ চলছে। সেই লক্ষ্যে আমি আমার এলাকা মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম ইসলামাবাদ গ্রামের মৃত বিল্লাল হোসেনের পরিবারকে ও মৃত শহিদ ভূঁইয়াকে নিজ খরচে ২টি গৃহ নির্মাণ করে দেয়।
গৃহ নির্মাণ কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সবিবের একান্ত সচিব শাখাওয়াত হোসেন, অতিরিক্ত সচিব মফিদুল ইসলাম, যুগ্ম-সচিব মো. নজরুল ইসলাম, মো. এনামুল হক, সিনিয়র সহকারী সচিব মীর্জা মো. মহিউদ্দিন, সহকারী সচিব মো. নাবিদ রেজোয়ানুল কবির, মো. তৌহিদুল ইসলাম, প্রজেক্ট কন্স্যালেট গিয়াস উদ্দিন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কবির হোসেন মাস্টার, ঠিকাদার উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন সরকার মুকুল, সাবেক ছাত্রনেতা মিয়া মো. আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান আক্তার প্রমুখ।
০৭ মার্চ, ২০২১।
