মৈশাদী ইউপি চেয়ারম্যানের সম্মাননা ক্রেস্ট প্রদান

জেলার শ্রেষ্ঠ শিক্ষক জাকির হোসেনকে

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাকির হোসেন প্রাথমিক পর্যায়ের জেলার শ্রেষ্ঠ শিক্ষক ভূষিত হওয়ায় এবং সরকারি সফরে ভিয়েতনাম যাওয়ার সুযোগ পাওয়ায় মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের উদ্যোগে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় মৈশাদী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে সংবর্ধিত শিক্ষক মো. জাকির হোসেনের হাতে ক্রেস্ট তুলে দেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।
এ সময় উপস্থিত ছিলেন মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক, মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত কর, ওয়ার্ড মেম্বার বারেক খান, দেলোয়ার হোসেন প্রমুখ।
চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক বলেন, মৈশাদী ইউনিয়নের সুনামের কথা জেলার সর্বস্তরের মানুষ জানে। দক্ষ নেতৃত্বের কারণে মৈশাদীতে একের পর এক সফলতা এসেছে। এ সফলতার সকল অর্জন, মৈশাদীর তৃণমূল মানুষের অর্জন। মৈশাদীর মানুষ আইনের প্রতি সব সময় শ্রদ্ধা রেখে সব কর্মকা- করে। মৈশাদীর অভিভাবকের দায়িত্ব নেয়ার পর থেকেই শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নিয়েই আমি কাজ করছি। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্র্যায়ের ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ায় উৎসাহ করার জন্য বিভিন্ন সময় তাদের পরিষদের পক্ষ থেকে শিক্ষা উপকরণ দেয়া হচ্ছে। ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার পাশা-পাশি বিনোদনের জন্য প্রতিটি বিদ্যালয়ে হারমনিয়াম, খেলাধুলার সামগ্রী দেয়া হয়েছে। ছাত্র-ছাত্রীদের প্রকৃত শিক্ষা দেয়ার জন্য শিক্ষকদের সব উৎসাহ দেয়া অব্যাহত রয়েছে। মৈশাদীর সুনাম অক্ষুণœ রাখার জন্য জেলার সর্বস্তরের মানুষের তিনি সার্বিক সহযোগিতা কামনা করেছেন।