কচুয়ায় ফলজ গাছ কর্তন

এলাকাবাসীর বিক্ষোভ

কচুয়া ব্যুরো
কচুয়ায় পেঁপে গাছ কর্তনের ঘটনায় বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার উপজেলার কাদলা ইউনিয়নের বড়ইগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে বড়ইগাঁও গ্রামের দেলোয়ার হোসেনর ছেলে বশির আহমেদের বাড়ির পাশের বাগান বাড়িতে সকাল ৭টায় দুর্বৃত্তরা প্রবেশ করে ফলনশীল প্রায় ৮০টি পেঁপে গাছ কেটে ফেলে। এতে তার ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে ক্ষতিগ্রস্তরা জানান।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দুপুরে বাগানের পাশের রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভকারীরা পেঁপে গাছ কর্তনকারীদের অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বশির আহমেদ জানান, গত ১৯ জুন ওই এলাকার ছফিউল্লাহর সাথে খাজা মিয়ার মারামারি হয়। বিবাদীরা আমাকে খাজা মিয়ার লোক ভেবে বিভিন্ন সময় হুমকি-ধমকি প্রদান করেছে। এ ঘটনায় বশির আহমেদ পার্শ্ববর্তী সাহাপুর গ্রামের আবু মিয়ার ছেলে কবির হোসেনসহ ৬ জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।