মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. সেলিম মিয়া। এ সময় মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
১০ মে, ২০২০।
