মোহনপুরে আ.লীগের মিলাদ ও দোয়া

মতলব উত্তর ব্যুরো
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপুু মনি এমপির স্বামী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ট্রাস্টি বোর্ড সদস্য অ্যাড. তৌফিক নেওয়াজ গুরুতর অসুস্থ। অ্যাড. তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
গতকাল রোববার বাদ আছর মুদাফর বাজার জামে জামে মসজিদের এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। বিশেষ মোনাজাতে চিকিৎসাধীন অ্যাড. তৌফিক নেওয়াজ দ্রুত আরোগ্য লাভ, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সুরক্ষা, স্থানীয় সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুলের দীর্ঘায়ু কামনাসহ বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশবাসীর সুখ, সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এ সময় মুসল্লিরা দু’হাত তুুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন। দোয়া পরিচালনা করেন জামে মসজিদের খতিব মাও. রুহুল আমিন।
মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে হাসপাতালে চিকিৎসাধীন অ্যাড. তৌফিক নেওয়াজ দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তাকে সৎ, নির্ভীক ও ন্যায়পরায়ণ ব্যক্তি উল্লেখ করে সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, ফজলুল হক সরকার, মানিক মৃধা, সেলিম মাস্টার, হান্নান গাজী, যুবলীগ নেতা আরিফুল ইসলাম রাজন, মনজুর আহমেদ, মোহাম্মদ হোসেন, নুরে আলম সরকার, শাহাজাহান মাঝি, শাহা আলম প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির স্বামী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাড. তৌফিক নেওয়াজ অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।

২২ জুলাই, ২০১৯।